ঝাড়গ্রামের খাল শুরুতে দুয়ারে চেকআপ কর্মসূচি
দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে রবিবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের চুবকা অঞ্চলের খাল শিউলি হাইস্কুলে দূয়ারে চেক আপ কর্মসূচি র আয়োজন করা হয়।ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের ঝাড়গ্রাম জেলা সভাপতি আর্য ঘোষ,চুবকা অঞ্চলের প্রধান উদয় সেন, তৃণমূলের চুবকা অঞ্চলএর সভাপতি সুশান্ত মাইতি,সহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত দুয়ারের চেকআপ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো বলেন তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগ খুব ভাল উদ্যোগ। এর ফলে এলাকার গরিব মানুষেরা বিশেষভাবে উপকৃত হবেন।তিনি বলেন দল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে তাদের কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন।
তাই তৃণমূল ছাত্র পরিষদ করোনা পরিস্থিতির সময় বিভিন্ন সমাজ সেবামূলক কাজের পাশাপাশি অসহায় মানুষদের গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসা পরিসেবা দেওয়ার জন্য দুয়ারে চেকআপ কর্মসূচির যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগ খুব ভাল উদ্যোগ বলে তিনি জানান। তিনি ওই এলাকার বাসিন্দাদের দুয়ারে চেকআপ কর্মসূচিতে এসে নিজেদের পরীক্ষা করানোর জন্য আহ্বান জানান। তৃনমূল ছাত্র পরিষদের উদ্যোগে বিনামূল্যে দুয়ারে চেকআপ কর্মসূচি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত চলছে বলে জানান তৃণমূল ছাত্র পরিষদের ঝাড়গ্রাম জেলার সভাপতি আর্য ঘোষ।

Post a Comment